শুক্রবার, জুন ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশের প্রতিটি পূজামণ্ডপে র‌্যাবের নিরাপত্তা

দেশে লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বীরা ২৮ হাজারেরও বেশি পূজা মণ্ডপে তাদের ধর্মীয় উৎসব পালনে অংশ নেবেন। তাই এ সকল পূজামণ্ডপে র‌্যাবের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর বনানী বড় মাঠে শারদীয় উৎসব প্রাঙ্গনের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেন, ‘রোজা ও পূজা এক সঙ্গে হলে আগে যেভাবে নিরাপত্তা দেওয়া হতো, এবারও পূজা ও আশুরা একই সঙ্গে হওয়ায় সেভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা নিরাপত্তা পরিদর্শনে থাকবে। র‌্যাবের বোমা ডিস্পোজাল ইউনিট, ডগ স্কোয়াড পূজা মণ্ডপগুলো পর্যবেক্ষণ করবে। সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে র‌্যাব সদস্যরা নিরাপত্তা দেবেন।’

হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপরাধীরা ফাঁকফোকর খুঁজে তাদের তৎপরতা চালানোর চেষ্টা করে। তবে আমরা সতর্ক রয়েছি।’

বিদেশি হত্যার বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘এগুলো ন্যক্কারজনক ঘটনা। তদন্ত চলছে। আমাদের কাছে প্রতিটি জীবনই মূল্যবান। দেশি-বিদেশি প্রত্যেকটি জীবনের নিরাপত্তা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি