শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্ষণের শিশু সাক্ষী হয়ে গেল আসামি

ঝিনাইদহে ১০ বছর বয়সী এক শিশুর বিরুদ্ধে ধর্ষককে সহযোগিতা করার অভিযোগ এনেছে পুলিশ। ওই শিশুর বিরুদ্ধে আদালতে ‘দোষীপত্র’ (শিশুদের ক্ষেত্রে অভিযোগপত্রের স্থলে) দাখিল করেছে কালীগঞ্জ থানার পুলিশ। আজ সোমবার ওই শিশু আসামি হিসেবে আদালতে আত্মসমর্পণ করতে আসে। এরপরই ঘটনাটি জানাজানি হয়।

আজ আদালতে ওই শিশুর হাজির হওয়ার বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন ও আদালত পুলিশের পরিদর্শক আবদুল বারী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘গত ২৪ এপ্রিল বিকেলে উপজেলার মোস্তফাপুর গ্রামে ১০ বছর বয়সের এক মেয়ে ধর্ষণের শিকার হয়। গুরুতর অবস্থায় ওই মেয়েশিশুকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ২৫ এপ্রিল মেয়ের বাবা বাদী হয়ে একই গ্রামের এক মাদ্রাসাছাত্রের (১৪) বিরুদ্ধে মামলা করেন। মামলার নম্বর ৭।’

ওসি আনোয়ার হোসেন আরো বলেন, ‘মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রহণ করা হয়। এ মামলায় একই গ্রামের আরেক শিশুকে (১০) প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষী করেন বাদী। মামলার তদন্ত করেন কালীগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) বর্তমানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী। গত ৩০ জুন ওই মামলার দোষীপত্র দাখিল করেন তিনি। এতে ধর্ষকের সহযোগিতার অভিযোগে আসামি হিসেবে ওই শিশুর (১০) নাম যোগ করেন তিনি। ওই দোষীপত্রের নম্বর ৫১।’ অর্থাৎ সাক্ষী হয়ে গেল আসামি।

আদালতের একটি সূত্র জানিয়েছে, দাখিল করা দোষীপত্রে তদন্ত কর্মকর্তা মামলাটি বিচারের জন্য কিশোর আদালতে আবেদন করেছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানিয়েছেন, ওই শিশু আসামি আজ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে আদালত তা গ্রহণ করেননি। যেহেতু মামলাটির বিচার শুরু হয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১-এর আদালতে। আর ওই আদালতে ছুটি চলছে। তাই বিচারক ওই আবেদন নেননি। আর পুলিশও তাকে গ্রেপ্তার করেনি। এরপর ওই শিশুটি নিজ বাড়িতে চলে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, মামলার প্রধান আসামি (১৪) চৌগাছার একটি কওমি মাদ্রাসার ছাত্র। ঘটনার দিন ওই শিশু (১০) মেয়ে শিশুকে আম খাওয়ানোর কথা বলে মাদ্রাসাছাত্রের বাড়িতে ডেকে আনে। এরপর ঘরের ভেতর ধাক্কা দিয়ে মেয়েটিকে ফেলে দেয় এবং বউ বউ খেলার জন্য মাদ্রাসাছাত্রকে বলে। এ সময় ওই শিশু (১০) পাহারা দিয়েছে এবং জানালা দিয়ে সব কিছু দেখেছে বলে ধর্ষণের শিকার মেয়ের জবানবন্দিতে উল্লেখ আছে। ২২ ধারা মতে, গত ২৬ এপ্রিল ধর্ষণের শিকার শিশুর দেওয়া জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সেই মোতাবেক ধর্ষকের সহযোগী হিসেবে ওই শিশুকে (১০) আসামি করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা বলেছেন, মামলাটির অভিযোগপত্র দেওয়া হয়নি, দোষীপত্র দাখিল করা হয়েছে। ঝিনাইদহ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের প্রথম আদালতের বিচারক শাহরিয়ার পারভেজ ধর্ষণের শিকার শিশুর জবানবন্দি রেকর্ড করেন বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত