বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্রিজের ‘ইট আনতে গিয়ে’ মাটিচাপায় নিহত ৩

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় একটি ভেঙে ফেলা কালভার্টের ‘ইট সংগ্রহ করতে গিয়ে’ মাটিচাপায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদুল্যাপুর-গাইবান্ধা সড়কে উপজেলার জয়েনপুর-মন্দুয়ার গ্রামের নংকেরশ্বর এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো জানান, ‘ইট নিতে ১২ থেকে ১৫ জন এসেছিলেন বলে জানা গেছে। এখন পর্যন্ত তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মাটির নিচে আরো কেউ আছে কি না, সে জন্য উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।’

নিহতরা হলেন উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের মোল্লার ছেলে আবদুস সাত্তার (৫৫), একই ইউনিয়নের নূর আলমের মেয়ে কাকলী (৩০) ও আবিসান মিয়ার ছেলে কুদ্দুস (৩০)।

গুরুতর আহতদের মধ্যে আরফি মিয়া (১৫), সেলিনা বেগম (৪০) ও মিনারা বেগমকে (২৫) সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি গাইবান্ধা-সাদুল্যাপুর পাকা সড়ক প্রস্তুতকরণ ও নংকেরশ্বর এলাকার পুরাতন কালভার্টটি ভেঙে নতুন কালভার্ট নির্মাণকাজ শুরু হয়। সে জন্য পুরাতন কালভার্টটি ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলা কালভার্টের দুইধারের মাটির নিচে কিছু পুরাতন ইট ছিল।

সন্ধ্যার দিকে জয়েনপুর ও মন্দুয়ার গ্রামের ১২ থেকে ১৫ জন নারী-পুরুষ ইট আনার জন্য কালভার্টের নিচে যান। এ সময় তারা ইট টেনে খুলে ফেলার সময় হঠাৎ করে কালভার্টের পূর্ব পাশের মাটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও তিনজন আহত হন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত