ধলেশ্বরীতে পড়ে যাওয়া প্রাইভেটকার উদ্ধার, ভিতরে মৃতদেহ নেই


মুন্সীগঞ্জ জেলার সদর উপজেরার মুক্তারপুর ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে ধলেশ্বরী নদীতে পড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।
শনিবার সকাল ১০ টার দিকে সেতুর পিলারের কাছে দুর্ঘটনা কবলিত এ প্রাইভেটটির সন্ধান পাওয়ার পর দুপুরের দিকে তা টেনে তোলা হয়। তবে প্রাইভেটটির ভিতরে কোনো মৃতদেহ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নেতা হুমায়ুন কবির।
প্রইভেটকারের চালক মোহাম্মদ রুবেল সাংবাদিকদের জানান, দুর্ঘটনার সময় জালালউদ্দিন রুমি নামে একজন কারটি চালাচ্ছিলেন।
শুক্রবার মধ্যরাত সাড়ে ১২ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধলেশ্বরী নদীতে প্রাইভেটকার নিয়ে পড়ে যান জালালউদ্দিন। ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোশারফ হোসেন জানান, মুক্তারপুর পাশের পশ্চিম দিকের রেলিং ভেঙে প্রইভেটকারটি ধলেশ্বরী নদীতে পড়ে ডুবে যায়। ঘটনার পর রাত ২ টার সময় নদীর তলদেশ প্রায় ৬০ ফুট পানির গভীরে প্রাইভেটকারটির বাম্পার পাওয়া যায়। পরে শনিবার সকাল সাড়ে ৯ টায় দ্বিতীয় দফায় পুনরায় উদ্ধার কাজ শুরু হলে সকাল ১০ টার দিকে প্রইভেটকারটি সনাক্ত করে ডুবুরিরা। তবে সন্ধান মিলেনি নিখোঁজ জালালউদ্দিন রুমির।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













