মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নারায়ণগঞ্জে বালিশচাপায় নববধূ শেষ

নারায়ণগঞ্জ : নববধূকে বালিশ চাপা দিয়ে হত্যা করার দাবি করেছেন নিহতের পরিবার। ঘটনার পর থেকেই স্বামী-শ্বশুরসহ শশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। যৌতুক না পেয়ে লাকি আক্তার (১৮) নামে এক নববধূকে হত্যা করা হয়েছে।

উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুরা (ইসলামপুর) এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা। নিহত লাকি আক্তার উপজেলার তাড়াইল এলাকার ইব্রাহীম মিয়ার মেয়ে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, সকালে শ্বশুরবাড়ি রানীপুরা (ইসলামপুর) এলাকায় নববধূ লাকি আক্তারের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নববধূর মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তাকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে বলে ধারনা পুলিশের।

নিহত লাকি আক্তারের পিতা ইব্রাহীম মিয়া জানান, দেড় মাস আগে রানীপুরা (ইসলামপুর) এলাকার আলম মিয়ার ছেলে নাঈম মিয়ার সঙ্গে লাকি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জামাই নাঈম মিয়া ও মেয়ের শ্বশুর আলম মিয়া যৌতুক হিসেবে একটি অটোরিকশা দাবি করে আসছিল।

তিনি বলেন, ইব্রাহীম গরিব বলে দাবিকৃত অটোরিকশা দিতে পারছিলেন না। তারপরও মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের কাছে অটোরিকশা কিনে দেয়ার জন্য সময় চেয়েছিলেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, নিহত নববধূ লাকি আক্তারের পিতা ইব্রাহীম মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি