নিখোঁজের ৪৮ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার
ফেনীতে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর শহিদুল ইসলাম আবির (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে শহরের মাস্টার পাড়ার এনায়েত হাজারীর বাড়ির পেছনের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ওই এলাকার জসিম হাজারীর ছেলে আবির বাড়ির আঙ্গিনায় খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বজনরা। শনিবার সকালে স্থানীয়রা ডোবায় শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শিশুর লাশ উদ্ধারের সত্যতা বাংলামেইলকে নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













