মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিজের খালাকে তালাক দিয়ে প্রবাসীর স্ত্রীকে থানায় বিয়ে!

বিবাহিত নিজের খালাকে ফুঁসলিয়ে বিয়ে করে ঢাকার ধামরাইয়ের হাজিপুর গ্রামের মো. অপু মিয়া । কিছুদিন যেতে না যেতেই তিনি প্রতিবেশী সৌদি প্রবাসী মো. সানোয়ার হোসেনের স্ত্রী দুই সন্তানের জননী লাইজু আক্তারের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

গেল সোমবার দিবাগত রাতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় জনতার হাতে আটক হয় অপু আর লাইজু। তাদেরকে রাতভর আটকে রেখে মঙ্গলবার সকালে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। পরে দুপুরে ধামরাই থানার মধ্যেই তাদের বিয়ে দেয়া হয়। তবে বিয়ের কিছু সময় আগে অপু তার স্ত্রী (খালা) ও লাইজু তার স্বামী সানোয়ারকে ডিভোর্স দেন।

স্থানীয়রা জানায়, মো. অপু মিয়া ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর গ্রামের মো. আইয়ুব খান মমিনের ছেলে। বছর খানেক আগে সাভারের রাজাশন এলাকায় তার নানার বাড়ি থেকে বিবাহিত আপন খালাকে ফুঁসলিয়ে বিয়ে করে। পরে প্রবাসী সানোয়ার হোসেনের স্ত্রী লাইজুর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।

প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে সানোয়ার হোসেনকে জানায়। সপ্তাহ খানেক আগে তিনি দেশে আসেন। সোমবার রাতে সানোয়ার বাড়ির পাশের মসজিদে তারাবিহ নামাজ পড়ছিলেন। এসময় তার স্ত্রী লাইজু আক্তার গোপন অভিসারে মিলিত হয় অপু মিয়ার সঙ্গে। পরে আশপাশের লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি শেখ মোহাম্মদ রিজাউল হক দীপু বলেন, বিষয়টি শুনেছি। তবে কোনো পুলিশ সদস্য এ প্রেমিক যুগলের বিয়ে ও তালাকের রেজিস্ট্রিতে জড়িত নয়। গ্রামবাসী ও প্রেমিকযুগলের পরিবারের লোকজন মিলে বিবাহ বিচ্ছেদ ও বিয়ে সম্পন্ন করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি