বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিলয় হত্যা, গ্রেফতারকৃতদের ১০ দিন রিমান্ড চেয়েছে পুলিশ

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে নিজ বাসায় খুন হওয়া ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সাদ আল নাহিয়ান ও মাসুদ রানা। শুক্রবার সকালে রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠায় পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম সরকার জানান, ব্লগার আসিফ মহিউদ্দীন হত্যা চেষ্টার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকৃত নাহিন। হত্যা চেষ্টায় গ্রেফতারের পর তারা কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে। এরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাই সব দিক বিবেচনায় রেখে নিলয় হত্যায় জড়িত সন্দেহে তাদের আটকের পর গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ব্লগার নিলয় হত্যায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার সন্ধ্যায় নাহিয়ানকে রাজধানীর উত্তরা থেকে এবং মাসুদ রানাকে মিরপুরের কালশী থেকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুজনই আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি