বুধবার, জুলাই ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নৌকা ডুবে নারী-শিশুসহ তিনজনের মৃত্যু নিখোঁজ ৬

বৈরি আবহাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবে নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার অড়ুয়াইল ইউনিয়নের ডুবাজাইল গ্রামের কালা মিয়ার ছেলে ক্বারী আবদুল কাহার (৪৫), একই গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৪৫) ও তার শিশু সন্তান শেফালী আক্তার (২)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার সরাইলের অড়ুয়াইল ইউনিয়নের ছেত্রা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে সরাইল উপজেলার অড়ুয়াইল বাজার থেকে একটি যাত্রীবাহী নৌকা একই উপজেলার রাণীদিয়া গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে ছেত্রা নদীতে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ ঘটনায় ছয়জন যাত্রী নিখোঁজ রয়েছেন। তবে নৌকাটিতে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত করে জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন নৌকা ডুবির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, প্রাথমিকভাবে নিহত প্রত্যেকের দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। তিনি আরো বলেন, নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি