বুধবার, জুলাই ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নৌপথের শুরু আজ টিকেট বিক্রি

পবিত্র ঈদকে সামনে রেখে বাড়ি ফিরতে নৌপথে আগামী ১৪ জুলাই বিআইডব্লিউটিসির রকেট স্টিমার ও ১৫ জুলাই থেকে বেসরকারি লঞ্চের স্পেশাল সার্ভিস শুরু হবে। ঈদের পর চারদিন স্পোশাল সার্ভিস অব্যাহত থাকবে। স্পেশাল সার্ভিস চলাকালে রোটেশন পদ্ধতিতে বেসরকারি নৌযানের যাত্রী পরিবহনে বাধ্যবাধকতা থাকবে না। স্পেশাল সার্ভিসে যুক্ত নৌযানের টিকেট আগামীকাল মঙ্গলবার থেকে বিক্রি শুরু হবে। এছাড়া নিয়মিত সার্ভিসের টিকেট আজ সোমবার থেকে বিক্রি শুরু হবে।

বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা জানান, রকেট স্টিমারের টিকেট সংস্থার নির্ধারিত কাউন্টার ছাড়াও অনলাইনে যাত্রীরা সংগ্রহ করতে পারবে। এবারের ঈদ উপলক্ষে এই প্রথম বিআইডব্লিউটিসি অনলাইনে টিকেট বিক্রির কার্যক্রম শুরু করেছে।

আগামী ১৪ জুলাই থেকে ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-মোরেলগঞ্জ রুটে পিএস অস্ট্রিচ, মাহসুদ, লেপচা, টার্ন, শেলা ও বাঙ্গালি ছাড়াও যাত্রী পরিবহনে যুক্ত হবে সংস্থার নতুন নির্মাণ করা অত্যাধুনিক নৌ-যান মধুমতি। এ ছাড়াও বরিশাল-মজুচৌধুরীর হাট, ইলিশা-মজুচৌধুরী হাট, মনপুরা-শশীগঞ্জ, ভোলা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজেন্ডার, চরচেঙ্গা-বাটামারাসহ উপকূলীয় বে-ক্রস রুটগুলোতে সরকারি সি-ট্রাকগুলো নিয়মিত সার্ভিসের পাশাপাশি স্পেশাল সার্ভিস দেবে।

বিআইডব্লিউটিসির এসব নৌযানের নিয়মিত ও স্পেশাল সার্ভিসের টিকেট আজ সোমবার থেকে বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন সংস্থার এজিএম গোপাল চন্দ্র মজুমদার। তিনি আরও জানান নতুন নির্মাণ করা জাহাজ এমভি মধুমতি উদ্বোধন করার পর স্পেশাল সার্ভিস ও নিয়মিত সার্ভিসের সিডিউল তৈরি করা হবে। এমভি মধুমতি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থার সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, লঞ্চ মালিকরা এবারো ঈদ মৌসুমে ভাড়া বৃদ্ধি না করার জন্য নিজেরা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নিরাপদ লঞ্চ চলাচলের জন্য ঈদ স্পেশাল সার্ভিস নিয়ে বিআইডব্লিউটিএ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাথে লঞ্চ মালিকদের আরো একটি বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি