বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পরীক্ষা ভালো না হওয়ায় কীটনাশক খেয়ে আত্মহত্যা ছাত্রীর

পরীক্ষার ফল খারাপ হতে পারে। এই আশঙ্কা থেকেই আত্মহত্যার পথে হাঁটল একই পরিবারের তিন ছাত্রী। বিষক্রিয়ার প্রভাবে একজনের মৃত্যু হয়েছে। বাকি দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার হিরারামপুর গ্রামে। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গিয়েছে, একই পরিবারের ওই তিন কিশোরী সম্পর্কে খুড়তুতো বোন। স্থানীয় তেতুলবেড়িয়া হাই স্কুলের ছাত্রী তিনজনের নাম হল কাশ্মীরা খাতুন, তাঞ্জিলা খাতুন এবং রুবীনা খাতুন। রুবীনা সপ্তম শ্রেণীর ছাত্রী, বাকি দুই জন পড়ছিল ষষ্ঠ শ্রেণীতে। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে এই তিন জনেই লেখাপড়ায় আহামরি নয়। এই মুহূর্তে স্কুলের দ্বিবার্ষিক পরীক্ষা চলছে। শুক্রবার রাতে তিন কিশোরীকে বাড়িতে বকাবকি করা হয় লেখাপড়ার জন্য। শনিবার সকালে তিন বোনকে ঘুম থেকে ডাকতে গিয়েই দেখা যায় প্রত্যেকেই অচেতন অবস্থায় পড়ে রয়েছে এবং তাঁদের মুখ থেকে গ্যাঁজলা বের হচ্ছে। তড়িঘড়ি তিন বোনকে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কাশ্মীরাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বাকি দুই বোনের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা