সোমবার, জুন ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাখির কণ্ঠে ‘মা বাঁচাও বাবা বাঁচাও আল্লাহ’! কবরস্থানে অলৌকিক ঘটনা!

ধামরাইয়ের কালামপুর ভালুম কবরস্থানে অলৌকিক ঘটনা ঘটেছে। সেখানে গত কয়েকদিন আগে চার দিন ধরে একটি পাখির কণ্ঠে মানুষের মতো ভাষায় কণ্ঠ দিয়ে ‘মা বাঁচাও বাবা বাঁচাও আল্লাহ’ শব্দ করে চিৎকার করছে।

পাখির এই চিৎকার শব্দ ধামরাই উপজেলাসহ পাশ্ববর্তী কয়েকটি উপজেলায় ছড়িয়ে পড়েছে। আর পাখিটি এক নজর দেখার জন্য প্রতিদিনই হাজার হাজার মানুষ ওই কবরস্থানের পাশে হুমড়ি খেয়ে পড়ছে। আবার অনেকে ওই পাখিটির ছবি ও কন্ঠ ভিডিও চিত্র ধারণ করছে।

স্থানীয়রা জানান, ধামরাইয়ের কালামপুর ভালুম কবরস্থানে একটি মেহগনি গাছের মধ্যে একটি পাখি শনিবার বিকেল থেকে হঠাৎ করে মানুষের মতো ‘মা বাঁচাও বাবা বাচাও’ আল্লাহ শব্দ করছে। এ সময় ওই দিন বিকালে এলাকার কিছু লোক এ কন্ঠ শোনে হতবাক হন। পরের দিন রবিবার সকালেও পাখিটি একই কন্ঠে চিৎকার করছে কবরস্থানে।

পরে ধীরে ধীরে এ অলৌকিক খবর ধামরাই উপজেলাসহ পাশের আশুলিয়া, সাভার, সাটুরিয়া, মির্জাপুর ও নাগরপুর এলাকার লোক মুখে ছড়িয়ে পড়ে। আর লোকজন বিষয়টি অবাস্তব মনে করে পাখিটি এক নজর দেখা ও ওই শব্দ শোনার জন্য ভালুম গ্রামের ওই কবরস্থানে আসতে থাকে। হাজারো লোক কবরস্থানের পাশে ভিড় করলেও পাখিটি কবরস্থান থেকে উঠে যাচ্ছে না এবং কন্ঠও বন্ধ করছে না।

তবে ভালুম গ্রামের কেন্দীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আশরাফ আলী বলেন, পশুপাখিদের ভাষায় আল্লাহর জিকির করে যা সৃষ্টিগত স্বভাব। এটা অলৌকিক কিছু নয়। তিনি বলেন, মানুষ পশুপাখির কন্ঠস্বর ভিন্ন ধরনের বাক্যে রূপান্তরিত করে প্রচার করে যাচ্ছে যা ইসলামে কোন ভিত্তি নেই।

ভালুম গ্রামবাসী জানান, দুর-দুরান্ত থেকে এ পাখি দেখার জন্য লোকজন যেভাবে কবরস্থানে আসছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা