পানিতে ডুবে যমজ ভাই-বোনসহ ৪ শিশুর মৃত্যু!
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্রামে আজ শনিবার সকালে পানিতে ডুবে যমজ শিশু ভাই-বোনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল শুক্রবার দুপুরে পাবনার বেড়া উপজেলার চরদুর্গাপুর গ্রামে পানিতে ডুবে শিশু দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। অষ্টগ্রামে মারা যাওয়া দুই শিশুর নাম সাদু মিয়া ও নওয়ালী। তারা উপজেলার দেওঘর ইউনিয়নের কাগজি গ্রামের হুমায়ুন কবিরের সন্তান। শিশু দুটির বয়স প্রায় দেড় বছর।
কাগজি গ্রামের লোকজন জানান, আজ সকাল ১০টার দিকে শিশু সাদু ও নওয়ালীর মা কাপড় ধুতে বাড়ির পেছনে হাওরের ঘাটে যান। এ সময় মায়ের অজান্তেই সাদু পিছু পিছু সেখানে যাওয়ার সময় হঠাৎ পানিতে পড়ে যায়। বাড়িতে ফিরে সাদুকে না পেয়ে পরে তার স্বজনরা খোঁজাখুঁজি করে। পানিতে সাদুর মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে। এদিকে সাদুকে খোঁজাখুঁজি চলাকালে কোনো একসময় সবার অলক্ষ্যে নওয়ালীও পানিতে পড়ে ডুবে গেলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বেড়া উপজেলার চরদুর্গাপুর গ্রামে পানিতে ডুবে মৃত দুই শিশুর নাম ইমন (৬) ও আজম (৭)। ইমনের বাবার নাম হাশেম সর্দার। আজমের বাবার নাম মাসুদ সর্দার। শিশু দুটি আপন চাচাতো ভাই। তারা স্থানীয় চরদুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শহিদ জানান, শুক্রবার দুপুরের কোনো একসময়ে শিশু দুটি সবার অগোচরে বাড়ির পাশের মাঠে বর্ষার পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বেলা ৩টার দিকে বাড়ির পাশে ক্ষেতের পানিতে তাদের ভাসতে দেখা যায়। কাশিনাথপুরে অবস্থিত একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













