শনিবার, জুন ২৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পার্বতীপুরে প্রতারণার দায়ে যুবকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত মনোনয়ন এনে দেওয়ার আশ্বাস দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে পৌর ও ইউপি নির্বাচনে সম্ভাব্য মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করার সময় বাবু ইসলাম হাদি (২৫) এক প্রতারককে আটক করেছে পুলিশ। পরে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। যুবলীগের কেন্দ্রীয় নেতা পরিচয়দানকারী বাবু ইসলাম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ব্যাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর বাজারের নুরুল হকের ছেলে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পার্বতীপুরের নতুন বাজারে পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী ডা. এস এইচ সাজ্জাদের কাছ থেকে নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে অর্থ আদায়ের সময় পুলিশ বাবু ইসলাম হাদিকে গ্রেফতার করে। রাতে ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাজাপ্রাপ্ত যুবকের কাছ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের ইস্যুকৃত ভূয়া পরিচয়পত্র ও প্রতারণার কাজে ব্যবহৃত নানা ধরনের ভুয়া নথিপত্র জব্দ করা হয়। এসব নথিপত্রে বিনা ভাড়ায় সড়ক ও রেলপথে ভ্রমণের অনুমতির উল্লেখ রয়েছে। গত কয়েকদিন ধরে পার্বতীপুরে প্রতারণার মাধ্যমে পৌর ও ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করছিলেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি