মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশের অভিযানে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটকঃ বান্দরবান

বান্দরবান জেলা প্রতিনিধিঃ বুধবার ভোররাতে অভিযান চালিয়ে বান্দরবান সদর থানা পুলিশ সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকার একটি মাছের প্রজেক্ট থেকে অস্ত্রসহ সন্ত্রাসীদের আটক করেছে পুলিশ। একটি পিস্তল, ১টি এলজি ও ১২ রাউন্ড গুলিসহ ৩ সন্ত্রাসীকে আটক করে।

বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিক উল্লাহ’র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম বুধবার ভোরে ভাগ্যকুল এলাকায় গেলে সন্ত্রাসীরা গুলি চালায়।

পুলিশ ও পাল্টা গুলি চালালে শীর্ষ সন্ত্রাসী রিটু চাকমা গুলিবিদ্ধ হয়েছে। এ সময় ওসি রফিক উল্লাহ, এসআই খালিকুর রহমান ও এএস আই ইকবাল আহত হন। পরে পুলিশ সন্ত্রাসীদের অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত সন্ত্রাসীরা হলেন, রিটু চাকমা (৩৪), অমল চাকমা ((২৯) ও শান্তি চাকমা (২৮)। আটক সন্ত্রাসী রিটু চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় অপর ২ জনের বাড়ি বান্দরবান সদর উপজেলায়। পুলিশ সন্ত্রাসীদের কাছ থেকে একটি পিস্তল, ১টি এলজি ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করে।

বান্দরবান জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সাংবাদিকদের জানান, জঙ্গি দমন ও মাদক বিরোধী বিশেষ অভিযানে জেলার শীর্ষ সন্ত্রাসীদের আটক করা হয়েছে। তারা সন্ত্রাস,ডাকাতি ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিল। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী

কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায়  ভয়াবহ রূপ ধারণ করেছে।  মানুষজনবিস্তারিত পড়ুন

  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
  • সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
  • অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
  • কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
  • এমপির বোন জামাই ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয়
  • সংসদ সদস্য নয়নের বিরুদ্ধে বক্তব্য ছিল কুরুচিপূর্ণ: বাক্কি বিল্লাহ
  • সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত
  • চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫