পুলিশের প্রতি মানুষের খারাপ ধারণা জন্মগত
পুলিশের প্রতি মানুষের খাপার ধারণা জন্মগত। পূর্বপুরুষ থেকে মানুষ এ ধারণা পোষণ করে আসছে বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান (বিপিএম-পিপিএম)। রোববার দুপুরে ফরিদপুরের কমিউনিটি পুলিশিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ডিআইডি।
তিনি বলেছেন, ‘আমি নিজেও এক সময় এ রকম ধারণা করতাম। কিন্তু যখন পুলিশে বাহীনিতে যোগদান করলাম, তখন বুঝতে পারলাম এটা কত বড় মহৎ দায়িত্ব ও পেশা এটি। সঠিকভাবে এ পেশায় থেকে দায়িত্ব পালন করতে পারলে সমাজের জন্য কল্যাণ বয়ে আসবে।’
পুলিশের প্রতি নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে ডিআইজি বলেন, ‘আগে মানুষ পুলিশকে দেখলে ভয় পেতো, বর্তমানে আর আগের মত নেই। পুলিশ দেশ ও মানুষের স্বার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাই পুলিশের প্রতি খারাপ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।’ যারা দেশ ধ্বংস করার জন্য চক্রান্ত করছে জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- রাজবাড়ী জেলা পুলিশ সুপার জিহাদুল কবির, গোপালগঞ্জ এর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) জাহিদ হাসান, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এস এম মোশারফ হোসেন, সালথা উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ফারুজ্জামান ফকির মিয়া, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেদায়েতউল্লাহ সাকলাইন, আলভাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম সিকদার প্রমুখ।
এ সময় সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) সামচুল হক পিপিএম, সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেনসহ ৭ থানার ওসি উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













