হাত নেই পা দিয়েই প্লেন চালায় ( ভিডিও সহ)


আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের জেসিকা কক্স সেসব মানুষের মতো না, যারা নিজেদের কোনো ঙ্গহীনতার জন্য জীবন যুদ্ধে থেমে যায়। জন্ম থেকেই যার দুটো হাতই নেই, আপনি ভাবতে পারেন, সে আর কি এমন করতে পারে? কিন্তু না, জেসিকা জানেন, কিভাবে একটি উড়োজাহাজকে নিয়ন্ত্রণ করতে হয়। আর এ কাজটি তিনি করে থাকেন তার পা দিয়ে।
নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে দেখা যায়, জেসিকা কক্স, যার জন্ম থেকেই দুটি হাত নেই, অর্জন করেছেন প্লেন চালানোর লাইসেন্স। পাঁচ বছর আগে তিনি পাইলটের লাইসেন্স লাভ করেন। জেসিকাই পৃথিবীর প্রথম নারী পাইলট, যিনি হাত দিয়ে নয়, পা দিয়ে প্লেন চালান।
শুধু প্লেন চালানোতেই শেষ নয়, জেসিকা মার্কিন যুক্তরাষ্ট্রের তাই কোং দো এসোসিয়েশন (একটি মার্শাল আর্ট সংস্থা) থেকে মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট লাভ করেছেন। এসব কিছু ছাড়াও তিনি ঘোড়ায় চড়তে পারেন এবং স্কুবা ডাইভিংও করে থাকেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন


ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস
ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন













