শনিবার, জুন ২৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল ও কুরুচীপূর্ণ বক্তব্য পোস্ট, যুবক গ্রেফতার

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে আপত্তিকর মন্তব্য করে পোস্ট করার অভিযোগে কুমিল্লার মুরাদনগরে রায়হান চৌধুরী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। রায়হান উপজেলার বাখরনগর গ্রামের আবু তৈয়ব চৌধুরীর ছেলে।

সর্বশেষ বৃহস্পতিবার ওই যুবক তার ফেসবুক আইডিতে বাংলাদেশ-ভারতের ক্রিকেট খেলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে অশ্লীল ও কুরুচীপূর্ণ বক্তব্য পোস্ট করলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমীনসহ একদল ছাত্রলীগ কর্মী ও এলাকাবাসীর সঙ্গে তার মতবিরোধ হয়। এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক শরীফ খান বাদী হয়ে রায়হান চৌধুরীকে আসামি করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় রায়হান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি