প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নরসিংদী জেলার সিমান্ত এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শনিবার সকাল ১০টায় সাতগ্রাম বাগবাড়ি সংলগ্ন শিমুলতলা বাসস্ট্যান্ডে প্রাইভেটকার ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে।
এ ঘটনায় প্রাইভেটকারে থাকা বিশ^জিৎ (৪২) নামে নিহত এক আরোহীর নাম-পরচিয় পাওয়া যায়, তিনি থ্রার্মেক্স গ্রুপের জিএম পদে চাকরী করতেন। তাতে আহত হয়েছে গাড়ীর আরো দুই আরোহী। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। আশঙ্কা জনক অবস্থায় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে ঢাকা (মেট্রো-গ-৩৫১৮৫৮) নাম্বারের একটি প্রাইভেটকারে করে নরসিংদীর বেলানগর এলাকায় অবস্থিত থ্রার্মেক্স নামে একটি প্রতিষ্ঠানের জিএমসহ আরো দুই আরোহী যাচ্ছিলেন। শিমুলতলী এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা (ঢাকা মেট্রো ১৮- ১৯৯৪) নাম্বারের একটি ও মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহুর্তেই প্রাইভেটকারটি ধুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিশ^জিৎসহ দুই আহোরী মারা যান।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে বাগবাড়ি এলাকায় ঢাকা থেকে আসা একটি প্র্রাইভেটকার নরসিংদী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও আরোহী মারা যায়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













