বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমের ফাঁদে ফেলে বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ

ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ করেছে ৭-৮ জন যুবক।

শনিবার রাত ১০টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

স্থানীয় সূত্র জানায়, শহরের আলীপুর গোরস্তান এলাকার এক ছাত্রীর সঙ্গে একই এলাকার অপু নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শনিবার ওই কিশোরীকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অপু। রাতে পশ্চিম আলীপুর এলাকায় অবস্থিত বাহাদুর কিন্ডার গার্টেন স্কুলের পাশে ৭-৮ জন যুবক ওই কিশোরীকে গণধর্ষণ করে।

রাত দেড়টার দিকে অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষকরা। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই কিশোরীর ছোট বোন জানান, মাকে সঙ্গে নিয়ে আলীপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন তারা। তার মা হোটেলে কাজ করে দুই বোনের পড়াশোনার খরচ চালান।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবুল কালাম আজাদ বলেন, ওই কিশোরীকে সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়। তার শারীরিক পরীক্ষা করা হচ্ছে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মো. রইসউদ্দিন বলেন, ‘সোমবার বেলা ৩টার দিকে আলীপুর এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে আলীপুর মহল্লার সাব্বির হোসেন (১৯) ও উজ্জল সিকদারকে (২৬)আটক করা হয়েছে।’

ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বলা হলেও পুলিশকে জানানো হয়নি। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি