শুক্রবার, জুন ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফের কিরণমালা দেখতে না পেরে শিশুর আত্মহত্যা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দড়ি রাজনগর গ্রামে ইমন আলী (৭) নামে এক শিশু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার রাতে ভারতীয় টিভি চ্যানেল ‘স্টার জলসায়’ কিরণমালা সিরিয়াল দেখতে না নেয়ায় শিশুটি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছে।

ইমন ওই গ্রামের বাউলশিল্পী শের আলীর ছেলে।

শের আলী জানান, তিন ভাই ও এক বোনের মধ্যে ইমন মেজো। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তিনি পাশের বাড়ি টেলিভিশনে কিরণমালা দেখতে যান।

এরপর ইমন ও ছোট ছেলে সুমন আহমেদকে (৪) ঘরে রেখে বাইরে থেকে দরজা আটকিয়ে তাদের মা বেবী আক্তারও টেলিভিশন দেখতে আসে।

এতে ইমন কিরণমালা দেখতে না পেয়ে অভিমান করে ঘরের ভেতর গলায় রশি পেঁচিয়ে ফাঁস নেয়। তা দেখে দরজার নিচের ফাঁকা দিয়ে সুমন বেড়িয়ে এসে মা-বাবাকে ডেকে নেয়। আমরা ইমনকে নামিয়ে হাসপাতালে নেয়ার চেষ্টা করি।

ততক্ষণে মৃত্যু নিশ্চিত হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়নি বলেও জানান শের আলী।

বেবী আক্তার জানান, ইমন তার সঙ্গে কিরণমালা দেখতে যেতে চেয়েছিল। কিন্তু, সুমন ঘরে একা শুয়ে থাকবে বলে ইমনকে সঙ্গে নেয়া হয়নি। তাই অভিমান করে সে আত্মহত্যা করেছে।

আর দুই বছর আগে ইমনের বড় ভাই সাইফুল ইসলাম (১০) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছিল বলে জানান তিনি।

এ ব্যাপারে সিংগাইরের শান্তিনগর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আওলাদ হোসেন জানান, রাতেই শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা