বন্দুক হাতে মোদিকে হুঁশিয়ারি খুদে পাকিস্তান কন্যার


কীসের কূটনীতি! কীসের শান্তিপ্রস্তাব! রীতিমতো একে ৪৭ হাতে ভারত ও মোদিকে হুঁশিয়ারি দিল এক খুদে পাক কন্যা৷ ইন্টারনেটে এখন ভাইরাল সেই ভিডিও৷
উরি হামলার পর থেকে ভারত-পাক সম্পর্ক নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে চলেছে৷ সীমান্তে যুদ্ধের সিঁদুরে মেঘ ঘনালেও, কূটনৈতিক পথেই সন্ত্রাস মোকাবিলার রফা খোঁজার চেষ্টা চালানো হচ্ছে৷ কিন্তু জাতিগত বিদ্বেষ ও ঘৃণার কাছে সে সব যেন কিছুই নয়৷ অন্তত বন্দুক হাতে এই খুদে মেয়েটির যে ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে সে ইঙ্গিতই মিলছে৷
ক’দিন আগেই পাক সেনাদের একটি ভিডিও ছড়িয়েছিল ইন্টারনেটে৷ যেখানে কার্গিল থেকে শুরু করে ৬৫’র যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে পাক সেনারা একরকম সীমান্তে যুদ্ধের আহ্বান জানিয়েছিলেন ভারতীয়দের৷ উরি হামলার জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনারাও৷ কিন্তু প্রশাসন খুঁজছে অন্য পথ৷ সেনাদের চাপান-উতোর তাও স্বাভাবিক৷ কিন্তু দেশের মানুষের প্রতি মানুষের বিদ্বেষ কোন পর্যায়ে পৌঁছাচ্ছে, তা যেন দেখাল এ ভিডিওটি৷
ভাইরাল এ ভিডিওয় দেখা যাচ্ছে, বালিকাটির হাতে বন্দুক তুলে দিয়েছে তার বাবা৷ বন্দুক হাতে সে অনেক কিছুই বলছে৷ তার মধ্যে ভারত ও মোদি কথাটা স্পষ্ট৷ ভারত এলে যে সে দেখে নেবে, এরকম কিছু বলেই হুমকি দিচ্ছে খুদে মেয়েটি৷ আর তারপরই বন্দুকের ট্রিগারে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছে, জবাব দিতে সে কতটা তৈরি৷
উরি হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, পাকিস্তান সন্ত্রাস রফতানি করে৷ পাকিস্তান যে সন্ত্রাসের আঁতুড়ঘর এ কথা আন্তর্জাতিক মহলে উঠে এসেছে বারবার৷ সূত্র-সংবাদ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













