বন্যার পানি নেমে যাচ্ছে, শুরু হয়েছে নদী ভাঙন
বাংলাদেশের বন্যা কবলিত উত্তরাঞ্চলীয় জেলাগুলো থেকে পানি নেমে যেতে শুরু করেছে।
অনেকেই সাময়িক আশ্রয়স্থল থেকে ফিরে যেতে শুরু করেছেন বসত ভিটায়।
পরিবারের নয় জন সদস্যকে নিয়ে গত সাতদিন নৌকায় কাটিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবাগুয়া গ্রামের দেলোয়ার হোসেন মোল্লা।
বিবিসিকে তিনি জানাচ্ছেন, ঘর থেকে পানি নেমে যাবার পর গতকাল তিনি বাড়িতে ফিরে গেছেন।
ফিরে দেখেছেন তার একটি বসত ঘর পুরো ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
তার জমির সব চারা ধ্বংস হয়েছে। গবাদিপশু বেশীরভাগই মারা গেছে।
আশপাশের বেশীরভাগ ঘরবাড়িরই একই অবস্থা।
বন্যার পানি নেমে যাবার পর গ্রামবাসীর শুরু হয়েছে নতুন এক লড়াই।
তারা সবাই এখন জমির ফসল, ঘরবাড়ি, গবাদি পশু হারিয়েছেন।
এদিকে চরবাগুয়া গ্রামের পাশের একটি গ্রাম নদী ভাঙনে পুরো বিলীন হয়ে গেছে বলে উল্লেখ করছিলেন মি. মোল্লা।
ওই গ্রামের সব মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং তারা এখন আশ্রয় নিয়েছে চরবাগুয়া গ্রামের যেসব অক্ষত বাড়িঘর রয়েছে সেগুলোতে এসে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













