বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বাংলাদেশে সড়কে নিরাপত্তা আরও কমেছে’

বাংলাদেশে সড়কের নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে মনে করেন এ সংক্রান্ত গবেষকরা। এ বিষয়ে করনীয় জানা সত্ত্বেও সরকারের তরফ থেকে সমন্বিত তৎপরতার অভাবেই সড়কে দুর্ঘটনা কমছে না, বলেও তারা জানাচ্ছেন।

এক বছর আগে বেসরকারি সংস্থা ব্র্যাক ও পিপিআরসি যৌথভাবে সড়ক নিরাপত্তা বিষয়ক একটি গবেষণা শেষে বাংলাদেশে দুর্ঘটনা প্রবণ ২০৮টি ব্ল্যাক স্পট চিহ্নিত করেছিল। সেইসাথে করণীয় বিষয়ে সরকারকে ১০টি পরামর্শ দিয়েছিল।

ওই গবেষণা দলের প্রধান গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির প্রধান ড. হোসেন জিল্লুর রহমান বলছেন, বাংলাদেশে সড়কের নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ হয়েছে।

কাগুজে পর্যায়ে সরকারি তৎপরতা দেখা গেলেও বাস্তবে কাজের প্রয়োগের ক্ষেত্রে বেশকিছু দুর্বলতা রয়েছে।সরকারের পক্ষ থেকে অনেক উদ্যোগ নেয়া হলেও সমন্বয়ের অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে সড়কের ঝুঁকিপূর্ণ জায়গাগুলোকে ‘ব্ল্যাক স্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এর সাথে এখন ব্ল্যাক পিরিয়ডের বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলছেন গবেষকরা।

মিস্টার রহমান বলেন, বিশেষ করে ঈদ বা উৎসবের ছুটির সময়কে বলা হচ্ছে ব্ল্যাক পিরিয়ড, কারণ এই সময় বহু সড়ক দুর্ঘটনা ঘটে । গত ঈদ উল ফিতরেও সড়ক দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। নৌ-পথে কড়াকড়ির কারণে ঈদের সময় সেখানে তেমন দুর্ঘটনা এবার ছিল না। এখন এই বিষয়টিতে নজর দেয়ার সময় এসেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা