শনিবার, জুন ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বানারীপাড়ায় ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

বানারীপাড়ায় ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও তার এক সহযোগী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো বরিশাল বিমানবন্দর সহকারী পুলিশ কমিশনার অফিসের কনস্টেবল কাম কম্পিউটার অপারেটর মেহেদী হাসান (৩৫) ও তার সহযোগী আবু সাঈদ সরদার (৩৬)।

এ সময় মেহেদীর কাছ থেকে ২৯ পিস ও আবু সাঈদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মেহেদী বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের মৃত আইউব আলী আকনের ছেলে। তার বিরুদ্ধে পুলিশে চাকরীির আড়ালে মাদক ব্যবসার অভিযোগ ছিল। আটকের সময় তিনি অন ডিউটিতে ছিলেন। আটক অপর মাদক ব্যবসায়ী সাঈদ চাখারের আলী হোসেন সরদারের ছেলে।

বানারীপাড়া পুলিশ সূত্র জানায়, থানার এসআই হেমায়েত উদ্দিন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। আজ শনিবার তাদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, মেহেদীর ভাই মিঠুও সম্প্রতি ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা