বান্দরবানে গোলাগুলি, বিজিবির নায়েক আহত
বান্দরবানের থানচি উপজেলার মোদক এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলি হয়েছে। এতে জাকির নামের বিজিবির এক নায়েক আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন সূত্রে জানা যায়, সকালে থানচি উপজেলার মোদক বিওপি এলাকায় বিচ্ছিন্নতাবাদী কিছু সন্ত্রাসী কর্তব্যরত বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়।
জবাবে বিজিবিও পাল্টা গুলি চালায়। এ সময় বিজিবির নায়েক জাকির হাতে গুলিবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হেলিকপ্টারে করে ঘটনাস্থলে সেনাবাহিনী পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













