বান্দরবানে পাহাড় ধসে মা-ছেলেসহ নিহত ৫, নিখোঁজ ২
বান্দরবানের লামা উপজেলার হাসপাতালপাড়ায় পাহাড়ধসে মা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসে বসতঘরের ওপর পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। এই সময় ওই বসতঘরের বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন রোজিনা (২৫), তার ছেলে সাজ্জাত (৪) ও রোজিনার ভাই পুতিয়া (১৭), আমেনা (২৬) ও তার ছেলে আরাফাত (১৫)।
নিখোঁজ রয়েছেন বশির (৫০) ও তার নাতনি ফাতেমা (১১)।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন













