বাবা ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করে ডাকাতি
নগরীর লবনচরা থানা এলাকায় বাবা ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার লবনচরার মোহাম্মদ নগর সংলগ্ন বুড়ো মৌলভীর দরগা এলাকায় ইলিয়াস হোসেনের নিজ বাসায় এ ঘটনা ঘটে। বাবা-মেয়ের মরদেহ ওই বাড়ির সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ইলিয়াস হোসেন (৭০) ও পারভীন সুলতানা (২৬)। পারভীন সুলতানা এক্সিম ব্যাংকের খুলনা শাখার ক্যাশ অফিসার।
নিহত ইলিয়াস হোসেনের ছেলে রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে তার বড় বোন মোবাইলে জানায় বাবা ও পারভিন সুলতানার ফোন দীর্ঘক্ষণ ধরে বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি দ্রুত বাড়িতে গিয়ে খোঁজ নিতে বলেন। এই সময় সে বাড়িতে গিয়ে দেখে দরজায় তালা মারা। পরে রেজাউল ও তার এক বন্ধু ভিতরে প্রবেশ করে ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলো দেখতে পায়। পরে বাড়ির সেফটিক ট্যাঙ্কে বাবা ও বোনের দেহ পড়ে থাকতে দেখেন তিনি। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে মৃত অবস্থা দেখতে পেরে পুলিশে খবর দেন তিনি।
খুলনার সহকারী পুলিশ কমিশনার জিয়া উদ্দিন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে ডাকাত দল বাড়িতে প্রবেশ করার পর তারা বাধা দিয়েছিলো। এরপর তাদের শ্বাসরোধ করে মেরে বাড়ির সেফটিক ট্যাংকে ফেলে দেয়া হয়। তবে ডাকাতরা কী পরিমান মালামাল বা অর্থ লুট করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও আলামত সংগ্রহ করছে। নিহত বৃদ্ধ ইলিয়াস হোসেনের গলায় ফাসের দাগ রয়েছে। ব্যাংক কর্মকর্তা পারভিন সুলতানার দেহ বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে ঘটনাটি শুধু ডাকাতি, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। নিহতের ছেলে রেজাউল জানান, এই বাড়িতে বাবা আর মেয়ে একাই গত তিন বছর থেকে বসবাস করে আসছিল। তার বোন পারভিন সুলতানার এক বছর আগে বিয়ে হয়েছে । তার স্বামীও একই ব্যাংকে ঢাকায় কর্মরত আছেন। ঘটনা শোনার পর তিনি খুলনার পথে রওনা হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













