বাসা ভাড়া নিতে গিয়ে প্রেমিক-প্রেমিকা আটক


বাসা ভাড়া নিতে গিয়ে ধরা খেল প্রেমিক-প্রেমিকা। পুলিশ প্রেমিক-প্রেমিকাকে সিলেটের শ্রীমঙ্গল থেকে আটক করেছে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা থেকে পালিয়ে যাওয়া প্রেমিকযুগলকে শুক্রবার রাতে হাজীগঞ্জ থানার এসআই আল-আমিন সিলেটের শ্রীমঙ্গল থানা থেকে আটক করেন।
উদ্ধার হওয়া প্রেমিক সিলেটের হিন্দু সম্প্রদায়ের অজয় সূত্র ধর (২৭) আর প্রেমিকা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের নাজমা আক্তার (১৬)।
এ ব্যাপারে প্রেমিকার মা তফুরা বেগম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমিক অজয় সূত্র ধর সিলেট থেকে হাজীগঞ্জের সোনাইমুড়ি গ্রামে তার খালার বাড়িতে থাকত। সেখানে কাঠমিস্ত্রি কাজে যোগ দেয়। সেই সুবাদে নবম শ্রেণির শিক্ষার্থী নাজমা বেগমের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন তিনি।
তারা গত বুধবার বাড়ি থেকে পালিয়ে যায়। শ্রীমঙ্গল উপজেলায় একটি বাসা ভাড়া করতে গিয়ে বাড়ির মালিকপক্ষ সন্দেহ করে।
বাড়ির মালিকপক্ষ তাদের বিয়ে না হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেয়।
পরে শ্রীমঙ্গল থানা পুলিশ তাদের ঠিকানানুযায়ী হাজীগঞ্জ থানাকে অবহিত করে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আল-আমিন সরকার বলেন, শনিবার সকালে মেয়ের মেডিকেল চেকআপ করানো হয়। ছেলেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













