বাড়িতে প্রেমিকার অবস্থান, পালিয়েছে প্রেমিক


জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচদিন ধরে অবস্থান করেছে প্রেমিকা। আর প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক পালিয়েছে।
বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের দক্ষিন কাঠারবিল গ্রামের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্স পাশ রফিকুল ও একই গ্রামের আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সের শিক্ষার্থী ছাবিনার মধ্যে ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে।
প্রেমিক রফিকুল বিয়ের প্রলোভন দিয়ে বেশ কিছুদিন ধরে প্রতারণা করে আসছে। এর পর গত শনিবার রাতে বিয়ের দাবিতে ছাবিনা রফিকুলের বাড়িতে চলে আসে। এ সময় প্রেমিকার উপস্থিতি টের পেয়ে রফিকুল পালিয়ে যায়।
ছাবিনার মামা নুর ইসলাম জানান, পাঁচ দিন ধরে খেয়ে না খেয়ে রফিকুলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন। প্রেমিকের মা ছাবিনাকে মারধর করে তাড়ানোর চেষ্টা করে।
রফিকুলের বড়ভাই হাবিবুর বলেন, বিষয়টি মিমাংসার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় লোকজন জানায়, রফিকুলের পরিবারটি প্রভাবশালী হওয়ায় বিয়ের ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













