মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীর লাশ উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন একটি গ্রাম থেকে মুকুল হোসেন (৩৫) নামে গুলিবিদ্ধ এক বাংলাদেশীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার হাওয়ালখালী গ্রামের মৃত মহাতাব উদ্দিনের ছেলে।

সদর থানার ওসি (তদন্ত) হাশেম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুবলী এলাকায় বিএসএফের নির্যাতন ও গুলিতে বাংলাদেশী এক রাখাল নিহত হয়েছে- শনিবার দিনভর এমন গুজবের পর মধ্যরাতে মুকুলের লাশ পাওয়া যায়।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতে কুশখালী গ্রামের বাদিলকি বিলের পাশে রাস্তায় চাটাইয়ে বাঁধা মুকুলের লাশ উদ্ধার করা হয়।
ওসি বলেন, বিএসএফের গুলিতেই মুকুল নিহত হয়েছে।

শনিবার ভোরে মুকুলের এক সঙ্গী একই গ্রামের আলি হোসেন বিএএসএফের নির্যাতন ও গুলিতে মুকুলের নিহতের খবর প্রচার করে। সদর উপজেলার কুশখালি ইউপি সদস্য আব্দুল গনি জানান, আলী হোসেন তাদের জানান, মুকুল এবং আলী হোসেন শনিবার ভোরে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। এসময় বিএসএফ- এর দুবলি ক্যাম্প সদস্যরা তাদের ওপর হামলা করে। তাদের নির্যাতন ও গুলিতে মুকুল হোসেন নিহত হন। পরে তার লাশ বাংলাদেশ সীমান্তের কাছে ফেলে রাখা হয়। এই খবর দেয়ার পরপরই আলী হোসেন পুলিশ ও বিজিবি ভয়ে গা ঢাকা দেয়।

পরে পুলিশ, বিজিবি ও স্থানীয়রা মুকুলের লাশ খুঁজতে থাকে। শনিবার দিনগত মধ্যরাত সীমান্ত সংলগ্ন কুশখালী গ্রাম থেকে পুলিশ মুকুলের লাশ উদ্ধার করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা