শুক্রবার, জুলাই ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার টানা অনশন, এলাকায় তোলপাড়

শ্রীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রী এক প্রেমিকাকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অবশেষে বিয়ের দাবিতে ওই ছাত্রী লম্পট প্রেমিকের বাড়িতে গত ৩ দিন ধরে টানা অনশন করছেন।

জানা যায়, ভালুকা উপজেলার কাচিনা গ্রামের কলেজ পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে বছরখানেক আগে শ্রীপুরের বাঁশবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে লম্পট আসাদুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ওই ছাত্রীর দুর্বলতার সুযোগ নিয়ে লম্পট আসাদুল দৈহিক সম্পর্ক গড়ে তুলে।

গত শনিবার দুপুরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক আত্মীয়র বাড়িতে নিয়ে ধর্ষণ করে আসাদুল পালিয়ে যায়। পরে ওই ছাত্রী আসাদুলের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। এনিয়ে এলাকায় গত ৩ দিন ধরে ব্যাপক তোলপাড় চলছে। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা দেওয়ার জন্য বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। একটি সূত্র জানায়, এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য লম্পট আসাদুল স্থানীয় মাতবরদেরকে লাখ লাখ টাকা দিয়েছে।

স্থানীয়রা জানান, এর আগেও লম্পট আসাদুল এ রকম একাধিক ঘটনা ঘটিয়ে টাকার বিনিময় পার পেয়ে গেছে বলেই আবার এ ঘটনা ঘটিয়েছে।

সোমবার সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে দেখা যায়, ওই ছাত্রীকে অবরুদ্ধ করে রেখেছে বাড়ির মহিলারা। বাইরের কাউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি তার স্বজনদেরকেও ।

লম্পট আসাদুলের মা সমলা খাতুন আমাদের কন্ঠস্বরকে বলেন, শুনেছি ওই মেয়ের সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আমার ছেলেকে তো পাওয়াই যাচ্ছে না। বাড়িতে আসলে একটা সমাধান করা হবে।

প্রতিবেশিরা জানান , বাড়ি থেকে বের করার জন্য ওই মেয়ের ওপর নির্যাতন চলানো হচ্ছে।

ওই ছাত্রী জানায়, আমাকে সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করার আগ পর্যন্ত আসাদুলের বাড়িতে অনশন চালিয়ে যাবো। তবে এ সম্পর্কে শ্রীপুর থানা পুলিশকে অবহিত করা হয়নি বলে থানা সূত্র জানায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি