ব্লগার অনন্ত হত্যা, ৫ আসামির ৭ দিন করে রিমান্ড
সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলায় পাঁচ আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ আদেশ দেন।
বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার ৫ আসামিকে হাজির করা হয়। এ সময় সিআইডি’র পক্ষ থেকে ১৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
পরে শুনানি শেষে প্রত্যেককে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ১২ মে সিলেটে গণজাগরণ মঞ্চের সংগঠক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













