বয়ঃসন্ধি সম্পর্কে সচেতন নয় নোয়াখালীর অভিভাবকরা!
আশ্রাফুল তানজিল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিভিন্ন গ্রাম ও চরাঞ্চলের অভিভাবকরা অসচেতন ছেলে মেয়েদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন বিষয় নিয়ে। বিদ্যালয়ের পাঠ্য বইয়ে এ বিষয়টি উল্লেখ থাকায়, কিশোর কিশোরীরা কিছুটা ধারনা পাচ্ছে। তবে অভিভাবকদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক না থাকায় সবকিছু খুলে বলতে পারছে না তারা।
খেলতে খেলতে শৈশব থেকে কৈশোরে পদার্পণ। শারীরিক ও মানসিক পরিবর্তন, কিছু অজানা প্রশ্ন ভাবিয়ে তোলে তাদের। নোয়াখালীর বিভিন্ন গ্রাম ও চরাঞ্চলের এসব কিশোর কিশোরীরা বিদ্যালয়ের পাঠ্য বইয়ের মাধ্যমে কিছু সমস্যার সমাধান খুঁজে পেলেও অভিভাবকদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক না থাকায় নিজেরা মোকাবেলা করতে পারছে না সবকিছু।
এদিকে, এসব এলাকার অভিভাবকদের অধিকাংশই ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে নারাজ।
অবশ্য বয়ঃসন্ধিকালের ভুল সিদ্ধান্ত ভবিষ্যৎ জীবনের জন্য মারাত্মক হুমকি বলে জানালেন! নোয়াখালীর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের মতে এ সময়ে প্রতিদিন কিশোর কিশোরীদের ২ থেকে আড়াই হাজার কিলোক্যালরি পুষ্টিকর খাবার দরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













