সোমবার, জুন ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতে নিষিদ্ধ হচ্ছে জরায়ু ভাড়া

বিদেশি দম্পতিদের সন্তান জন্ম দেয়ার জন্য ভারতীয় মহিলাদের গর্ভ ভাড়া দেয়ার রমরমাব্যবসা বন্ধ করতে চায় ভারত সরকার।

ভারতীয় সুপ্রীম কোর্টে এক শুনানিতে বুধবার ভারত সরকার জানিয়েছে, তারা মাতৃগর্ভ ভাড়া দেয়ার এই ‘ব্যবসা’সমর্থন করেনা। খবর বিবিসি।

বিদেশিদের সন্তান জন্ম দেয়ার জন্য ভারতীয় মহিলাদের গর্ভ ভাড়া দেয়ার এই ব্যবসা কতটা নৈতিক তা নিয়ে ভারতীয় সুপ্রীম কোর্টে এখন এক আবেদনের ওপর শুনানি চলছে।

উল্লেখ্য সাম্প্রতিক বছরগুলোতে প্রচুর নিঃসন্তান বিদেশি দম্পতি ভারতে যাচ্ছেন তাদের সন্তান জন্ম দেয়ার জন্য ভারতীয় মহিলার গর্ভ ভাড়া করতে।

সাধারণত ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশনের’ (আইভিএফ) মাধ্যমে ল্যাবরেটরিতে বিদেশি দম্পতির সন্তানের ভ্রুণ তৈরি করা হয়। এরপর এই ভ্রুণ ভারতীয় কোন মহিলার জরায়ুতে স্থাপন করা হয়। সন্তান জন্ম দেয়ার বিদেশি দম্পতি তাদের সন্তান নিয়ে ফিরে আসেন। সন্তান ধারণ এবং জন্ম দেয়ার জন্য ভারতীয় সারোগেট মাকে দেয়া হয় কিছু অর্থ।

ভারতের স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমান, ভারতে এই জরায়ু ভাড়া দেয়ার ব্যবসা এখন প্রায় নয়শো কোটি রূপী ছাড়িয়ে গেছে।কিন্তু সমালোচকরা বলছেন, প্রয়োজনীয় আইন না থাকায় ভারতে এই ব্যবসার ফাঁদে পড়ে শোষিত হচ্ছে বহু দরিদ্র মহিলা।

বিশ্বের অনেক দেশেই অর্থের বিনিময়ে অন্যের সন্তান ধারণ আইনত নিষিদ্ধ।

ভারতের সুপ্রীম কোর্ট এ মাসের শুরুতে এই ব্যবসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা নিয়ন্ত্রণের জন্য ভারত সরকারের ওপর রুল জারি করে।

ভারতে সারোগেসির মাধ্যমে সন্তান নেয়ার খরচ বিশ্বের অন্য যে কোন দেশের তুলনায় অনেক সস্তা। ১৮ হাজার হতে ৩০ হাজার মার্কিন ডলার খরচ হয় এতে। কিন্তু এর মধ্যে ভারতীয় সারোগেট মাকে সাধারণত ফি হিসেবে দেয়া হয় ৮ হাজার ডলারের কাছাকাছি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প