ভোট স্থগিত


দেশে দ্বিতীয় দফায় একযোগে ৬৩৯ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ভোট কারচুপি, ব্যালট ছিনতাই ও সহিংসতার কারণে বিভিন্ন কেন্দ্র স্থগিত করেছে স্ব স্ব প্রিজাইডিং অফিসাররা।
জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য :
চাঁদপুর : আওয়ামী লীগ কর্মীরা সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে দখল করায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এলজিইডি প্রকৌশলী ও প্রিজাইডিং অফিসার সামীম মাহমুদ জানান, র্যাব ও বিজিবির সহায়তায় বর্তমানে ওই কেন্দ্রটি দখলমুক্ত হয়েছে। তবে ভোটগ্রহণ সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। এছাড়া, জেলার চরভৈরবী ইউনিয়নের আজিজিয়া মাদরাসাকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
জামালপুর : জেলার মেলান্দহ উপজেলার নয়নাপুর ইউনিয়নের কেন্দ্র দখলে অভিযোগে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
নোয়াখালী : ব্যালট ও সিল ছিনতাইয়ের ঘটনায় কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়েনের ৫নং আল মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













