শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাদারীপুরের পান্তাপাড়ায় বাস খাদে, আহত ২০, নিখোঁজ ১০

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের পান্তাপাড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১০ জন। আহতদেরকে কালকিনি ও মাদারীপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কালকিনি উপজেলার পান্তাপাড়া ব্রিজের কাছে এ ঘটনার ঘটে। বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল।

স্থানীয়রা জানান, ভোরে ‘ঈগল পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসটি উপজেলার পান্তাপাড়া ব্রিজের কাছে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকের খালের মধ্যে পড়ে যায়। ওই খালটি অন্তত ৩০ ফুট গভীর হওয়ায় বাসটি পানিতে ডুবে যায়। এসময় ২০ জন আহত হয়। খবর পেয়ে মাদারীপুরের ফায়ার সার্ভিস ও কালকিনির ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। তবে এখনও বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি।

কালকিনি ডাসার থানার ওসি এমদাদুল হক জানান, বাসটি পুরোপুরি পানিতে তলিয়ে থাকায় এখনও উদ্ধার কাজ শুরু করা যায়নি। বাসের যাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী অন্তত ১০ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছেন ওসি এমদাদুল হক।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত