মাদ্রাসা শিক্ষক ও ছাত্রীর অনৈতিক সম্পর্কের ভিডিওতে তোলপাড়!
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে মাদ্রাসা শিক্ষক নজরুলের সাথে একই মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রীর শারীরিক সম্পর্কের ভিডিও ধারন করে তা প্রচার করার অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় বিচার দাবীতে বিক্ষোভ করেছে এলাকাবাসি।
হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান রবিউল করিম জানান, বাগলবাড়ি কৈ দাখিল মাদ্রাসার শিক্ষক ও বেজপাটিয়াতা গ্রামের মাওলানা নজরুল ইসলাম (৪৫) একই প্রতিষ্ঠানের নবম শ্রেনীর ছাত্রী (১৬) কে প্রাইভেট পড়ানোর সুযোগে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এ ছাড়াও মোবাইল ফোনে ডেকে নিয়ে গিয়ে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কের ভিডিওধারণ করে।
গত বুধবার শারীরিক সম্পর্কের ঘটনার ভিডিও এবং অডিও রেকর্ডিং এলাকার লোকজনের মাঝে ছড়িয়ে পড়ে। এঘটনার শনিবার এলাকার হাজার হাজার নারী-পুরুষ ওই লম্পট মাদ্রাসা শিক্ষক মাওলানা নজরুল ইসলামের শাস্তির ও বিচার দাবী করে বিক্ষোভ মিছিল করেছে।
অভিভাবক ডা. আলো হোসেনসহ এলাকাবাসি জানান, এ রকম লম্পট শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ব্যাপারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মাওলানা নজরুল ইসলাম পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন


বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন













