মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মায়ের হাত-পায়ের রগ কাটলেন ছাত্রলীগকর্মী

ঠাকুরগাঁও সদরে চাপাতি দিয়ে সৎ মায়ের হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। হামলার শিকার আনোয়ারা বেগমকে (৩৫) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার রুহিয়া থানা এলাকার ঘনিমহেশপুর গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগকর্মী হারুন অর রশিদকে (৩০) আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১ম স্ত্রী হাসিনার সঙ্গে বনিবনা না হওয়ায় সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের সাদেকুল ইসলাম ১০-১২ দিন আগে আনোয়ারা বেগমকে বিয়ে করেন। এ বিয়েতে ১ম স্ত্রী ও সন্তানেরা আপত্তি জানালে সাদেকুল ইসলাম ২য় স্ত্রীর জন্য প্রায় ২০০ গজ দূরে অপর একটি বাড়ি তৈরি করে দেন। শনিবার রাতে সাদেকুল স্ত্রী আনোয়ারা বেগমকে নিয়ে নতুন বাড়িতে ওঠেন। এ কথা জানতে পেরে সাদেকুলের ১ম স্ত্রী ও সন্তানেরা ওই বাড়িতে হানা দেয়। রোববার সকালে ছাত্রলীগকর্মী হারুন অর রশিদ ধারালো চাপাতি দিয়ে তার সৎ মাকে এলোপাথারি কুপিয়ে জখম করে। আনোয়ারা মাটিতে পড়ে গেলে হারুন তার দুই হাত ও পায়ের রগ কেটে দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক জানান, হারুন অর রশিদ আগে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে সে ছাত্রলীগে সক্রিয় নেই।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, জেলা পুলিশ সুপার (এসপি) ফরহাত আহম্মেদ নির্দেশে রুহিয়া থানা পুলিশ হারুন অর রশিদকে আটক করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি