মির্জাপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ২জন নিহত


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায় নি। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপভ্যানের এক আরোহীর মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমুদিনি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













