বুধবার, জুন ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিয়ানমার থেকে ঝিনাইদহের ১২ অভিবাসিকে উদ্ধার

মিয়ানমার থেকে ফিরিয়ে আনা ১৫০ জন বাংলাদেশির মধ্যে ঝিনাইদহের ১২ জন রয়েছে। এরা হলেন, ইসমাইল হোসেনের ছেলে মফিউর রহমান, মো. নিজামের ছেলে হারুন উর রশিদ, ওয়াসেল বিশ্বাসের ছেলে মহসিন বিশ্বাস, ইসমত আলীর ছেলে মো. সোবহান, মকবুল মুল¬ার ছেলে পলাশ, মোতালেব মন্ডলের ছেলে রফিকুল ইসলাম, রাহাজ উদ্দিন মন্ডলের ছেলে আবুল কালাম, রজব আলীর ছেলে আব্দরু রাজ্জাক, শরীফ বিশ্বাসের ছেলে দুলাল, ইসমাইল সরদারের ছেলে আব্দুল মালেক ও রাসেদ মন্ডলের ছেলে ছব্বির হোসেন। এদের কারো কারো বাড়ি শৈলকুপার হাটফাজিলপুর ও ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর এলঅকায় বলে জানা গেছে। বর্তমান তারা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের ডরমেটরিতে তাদেরকে রাখা হয়েছে। সোমবার রাতে ঝিনাইদহের ১২ জনকে উদ্ধারের খবর পৌছলে তাদের স্বজনরা মঙ্গলবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন ঝিনাইদহের সাংবাদিকদের কাছে এ সব পরিচয় নিশ্চত করেন।

তিনি বলেন, এদের জবানবন্দি গ্রহণ করা হচ্ছে। ফিরিয়ে আনা বাংলাদেশিদের বিষয়ে আরও যাচাই বাছাই করা হচ্ছে। কিভাবে তারা মানবপাচারের শিকার হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকের জবানবন্দি ফাইল করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, ফিরিয়ে আনা বাংলাদেশিদের কেউ কোন অপরাধে জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকের নিজ নিজ জেলায় তদারকি চলছে। ১৫০ জনের মধ্যে কেউ অপরাধী থাকলে তাকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান। সোমবার রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে ঢেকিবনিয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগের সাথে এক পতাকা বৈঠকের পর মিয়ানমারে উদ্ধার করা ১৫০ বাংলাদেশি অভিবাসীকে ফেরত দেওয়া হয় বলে বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল খালেকুজ্জামান পিএসসি জানান।

ফিরে আসা ১৫০ জন অভিবাসীদের মধ্যে কক্সবাজারের বিভিন্ন উপজেলার ২৯, নরসিংদীর ৫৬, চট্টগ্রাম ৮, বান্দরবান ৯, ঝিনাইদাহ ১২, পাবনা ৫, চোয়াডাঙ্গা ৪, বাগেরহাট ৪, বিবাড়িয়ার ৬, সুনামগঞ্জ ৪, নারায়নগঞ্জ ২, টাইঙ্গাইল ৩, যশোর ২, হবিগঞ্জে ১, কুমিল¬া ১ ও নাটোরের ১ জন অভিবাসী রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি