রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মীর কাসেম আলীর সঙ্গে ছেলে ও আইনজীবীর সাক্ষাৎ

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তার ছেলে ও এক আইনজীবী সাক্ষাৎ করেছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা সাক্ষৎ করতে কারাগারে প্রবেশ করেন।

কাশিমপুর কারাগার পাট-২ এর সিনিয়র জেলসুপার প্রশান্ত কুমার বণিক জানান, শনিবার দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম ও আইনজীবী সাঈদ মো. রায়হান উদ্দিন সাক্ষাৎ করে মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলেন।

মীর কাসেম আলী কাশিমপুর কারাগার-২ এর ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন। গত ২৬ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২এ আনা হয় মীর কাসেম আলীকে।

২০১৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। চলতি বছর ৮ মার্চ মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত ১৯ জুন ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন মীর কাসেম আলী। ২৫ জুলাই উচ্চ আদালত রায় পুনর্বিবেচনার বা রিভিউ আবেদনের শুনানি এক মাস পিছিয়ে ২৪ আগস্ট পুনর্নির্ধারণ করেন। রিভিউ শুনানির প্রস্তুতির জন্য দুই মাস সময় চাওয়া হয়েছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত