মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুক্তিপণ না পেয়ে হত্যা, নদী থেকে ছাত্রের লাশ উদ্ধার

অপহরণকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের ধলেশ্বরী নদী থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। মুক্তিপণ না পেয়ে হাত-পা বেঁধে সাভারের ধলেশ্বরী নদীতে ফেলে দিয়ে ওই ছাত্রকে হত্যা করে অপহরণকারীরা।

উদ্ধার হওয়া মরদেহটি মানিকগঞ্জের খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের শিক্ষার্থী মনির হোসেনের বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া অপহরণের পর হত্যার শিকার অপর ছাত্রের লাশ উদ্ধারে নদীতে অভিযান অব্যাহত রেখেছেন ডুবুরিরা।

মুক্তিপণের টাকা না পেয়ে হাত-পা বেঁধে সাভারের ধলেশ্বরী নদীতে ডুবিয়ে দুই ছাত্রকে হত্যা করে একটি অপহরণকারী চক্র।

গত শনিবার অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করার পর এমন তথ্য পেয়েছে পুলিশ। অপহরণকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে নদী থেকে ওই দুই ছাত্রের মরদেহ উদ্ধারে রোববার সকাল থেকে অভিযান চালায় ডুবুরি দল ও পুলিশ। রোববার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ধলেশ্বরী নদীর হেমায়েতপুর পয়েন্টের শহীদ রফিক সেতু এলাকায় এই অভিযান চালায়। বিকেল ৪টার দিকে হরিণধারা ট্যানারি শিল্প নগরীর পাশে নদী থেকে মনির হোসেনের মরদেহটি পাওয়া যায়।

এর আগে গত শনিবার সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

সাভার মডেল থানা পুলিশ জানায়, গত ২৫ আগস্ট সাভার বিশ্ববিদ্যালয় কলেজে পড়–য়া মুনসের আলী মুন্না ও গত ১০ সেপ্টেম্বর মানিকগঞ্জের খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের শিক্ষার্থী মনির হোসেনকে অপহরণ করে অপহরণকারীরা। তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা না পেয়ে সাভারের ধলেশ্বরী নদীতে ডুবিয়ে মারা হয় দুই ছাত্রকে।

একজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, লাশ যেন নদী থেকে ভেসে না ওঠে সেজন্য লাশের গলায় ও সারা শরীরে ইট বেধে দেয় অপহরণকারীরা। লাশ উদ্ধারের পর সেটি দেখা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা