বুধবার, জুন ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেরুদণ্ডে ব্যথা, ডায়াবেটিসে ভুগছেন শ্যামলকান্তি

ঢাকায় চিকিৎসারত নারায়ণগঞ্জের আলোচিত শিক্ষক শ্যামলকান্তি ডায়াবেটিস ও মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন।

শনিবার বিকেলে বলেন, আমার ডায়াবেটিস বেড়ে গেছে। মেরুদণ্ডের নিচের দিকে এখনো ব্যথা অনুভূত হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এনামুল করিমের তত্ত্বাবধানে ২০ মে থেকে চিকিৎসাধীন আছেন শ্যামলকান্তি।

এদিন সন্ধ্যায় জানতে চাইলে ডা. এনামুল করিম বলেন, ওনাকে খুব বেশি দিন থাকতে হবে না। শিগগিরই রিলিজ দেওয়া যাবে।

তবে, ঠিক কবে তাকে রিলিজ দেওয়া যাবে তার নির্দিষ্ট কোনো তারিখ বলেননি তিনি। চলতি সপ্তাহের মধ্যে সেটা সম্ভব বলে ইঙ্গিত দেন ডাক্তার।

শ্যামলকান্তির স্ত্রী সবিতা হালদার জানান, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চলছি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কি করব বুঝতে পারছি না।

গত ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তিকে ধর্ম অবমাননার অভিযোগে স্থানীয়রা মারধর করেন। স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান ওই শিক্ষককে কান ধরে ওঠবস করিয়ে শাস্তি দেন।

কান ধরে ওঠবস করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আকারে প্রকাশ হলে দেশব্যাপী প্রতিক্রিয়া হয়। সমালোচনামুখর হয়ে ওঠেন সরকারের মন্ত্রীরাও।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা