মোবাইলের জন্য প্রাণ গেল লায়েছের


লায়েছ চৌধুরী (১৪) নামের সপ্তম শ্রেণীর এক ছাত্রকে খুন করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।
শুক্রবার সন্ধ্যায় জেলার সদর উপজেলায় এই ঘটনা ঘটে। নিহত লায়েছ রাজিউড়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের সৌদি প্রবাসী নয়ন মিয়া চৌধুরী ছেলে।
প্রতিবেশী সারাজ মিয়ার ছেলে রিপন মিয়া (২৫) লায়েছের কাছ থেকে জোর করে মোবাইল নিতে চাওয়ার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য পারভিন আক্তার (৩০) নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ।
হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লায়েছ ও তার বন্ধু সাইফুল খেলা শেষে বাড়ি ফেরার পথে প্রতিবেশী সারাজ মিয়ার পুত্র রিপন মিয়া (২৫) তাদের গতিরোধ করে ফুসলিয়ে হাওরের দিকে নিয়ে যায়। রিপন লায়েছের কাছ থেকে জোর করে মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করে। তখন লায়েছ তাকে মোবাইল না দিলে একপর্যায়ে রিপন মিয়া লায়েছকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় লায়েছের বন্ধু সাইফুল পালিয়ে এসে লায়েছের পরিবারকে বিষয়টি জানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













