মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যশোরে যুবকের মাথা ফাটালো পুলিশ!

যশোরে রাইফেলের বাট দিয়ে আবু দাউদ নামে এক মোটরসাইকেল আরোহীর মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যা ৬টার দিকে শহরের শংকরপুর মুরগি ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবু দাউদকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার লুৎফর রহমান মুন্সির ছেলে। এদিকে, অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি থানার এএসআই লিটন জানিয়েছেন, দাউদ ও রাজু পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু আমার নেতৃত্বে অভিযান চলছিল, তাই দায়ভার আমার। হাসপাতালে চিকিৎসাধীন আবু দাউদ জানান, কোতোয়ালি থানার এএসআই লিটনের নেতৃত্বে পুলিশ শহরের শংকরপুর মুরগি ফার্ম এলাকায় তাদের থামানোর জন্য সংকেত দেন। সংকেত পেয়ে চালক মোটরসাইকেলের গতিরোধ করেন।

কিন্তু পুলিশের ধারণা আমরা পালিয়ে যাবো। এসময় এক কনেস্টবল পেছন থেকে রাইফেলের বাট দিয়ে তাকে (আবু দাউদ) আঘাত করেন। তখন তার মাথা ফেটে যায় এবং রাস্তায় তারা দুজনেই পড়ে যান।

এ দৃশ্যে দেখে এলাকার মানুষজন জড়ো হয়ে পুলিশকে ঘিরে ধরে। উপস্থিত লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও জানান, তার দোকানের কর্মচারী রাজু আহমেদকে সঙ্গে নিয়ে তিনি মোটরসাইকেলে যশোরে আসেন। তিনি এ মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন। আর চালাচ্ছিলেন রাজু। তারা ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফিরে যাচ্ছিলেন। এসময় পুলিশের হামলার শিকার হন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি