যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
রবিবার বেলা ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গোয়ালন্দ থানার ওসি একেএম নাসিরউল্লাহ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, উক্তস্থানে দৌলতদিয়া থেকে খুলনাগামী এবং খুলনা থেকে ঢাকাগামী দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













