যুদ্ধাপরাধ, সিরাজুল মাস্টার ও খান আকরামের রায় আজ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজুল মাস্টার ও খান আকরাম হোসেনের মামলার রায় আজ মঙ্গলবার। মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে হত্যা, গণহত্যা ও লুণ্ঠনসহ সাতটি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করবেন বলে কথা রয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে গত ২৩ জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিল ট্রাইব্যুনাল।
এই দুই আসামির সঙ্গে আব্দুল লতিফ তালুকদার নামে আরেকজনের বিচার চলে, কিন্তু বার্ধক্যজনিত কারণে মৃত্যুর ফলে গত পাঁচ আগস্ট তার নাম মামলা থেকে বাদ দেয়া হয়।
গত বছর ৫ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই তিন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু করে ট্রাইব্যুনাল।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













