মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে কারনে মাকে খুন করলো তার ২১ বছরের ছেলে!

মায়ের সঙ্গে তাঁর এক সহকর্মীর অবৈধ সম্পর্ক সহ্য করতে না পেরে রাগের মাথায় মাকে খুন করল ছেলে। প্রথমে মায়ের প্রেমিকের উপর এই খুনের অভিযোগ চাপানোর চেষ্টা করলেও পরে তার জামাতেই রক্তের চাপ দেখতে পেয়ে ২১ বছরের ওই যুবককে ধরে ফেলে পুলিশ।

শিবকুমার সিদ্দালিনাগাইহ ও তার মা সুশীলা(৪০) থাকতেন রাজীব গান্ধী নগরে। সুশীলা স্থানীয় একটি কাপড়ের কারখানায় কাজ করতেন। তাঁর সঙ্গে এক সহকর্মীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানতে পারে ছেলে শিবকুমার। এই নিয়ে মা-ছেলের মধ্যে নিত্যদিন ঝগড়া হত। গত বৃহস্পতিবার সকালে ঝগড়া চরমে ওঠায় মায়ের মাথায় পাথরের আঘাত করে ছেলে। ঘটনাস্থলেই মারা যান সুশীলা।

খুনের পর অবশ্য ঠাণ্ডা মাথায় কাজে গিয়েছিল অভিযুক্ত যুবক। এদিকে বাড়িতে বন্ধ ঘরে সুশীলার মৃতদেহ দেখতে পেয়ে প্রতিবেশিরা ভিড় জমান। ছেলে বাড়ি ফিরে এসে মাকে খুনের দোষ চাপাতে যায় তাঁর অবৈধ প্রেমিকের উপর। কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসে শিবকুমারকে জিজ্ঞাসাবাদ করতেই জেরার মুখে ভেঙে পড়ে সে। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি