বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যৌতুকের জন্য পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা

রাজশাহীর তানোরে যৌতুকের জন্য পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে আজ বিকেলে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ওই গৃহবধূর শাশুড়িসহ তিনজনকে গ্রেফতার করেছে। নিহত গৃহবধূ রোকেয়া বেগম বিউটি (১৮) উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বনকেশর গ্রামের মেহেদি হাসানের স্ত্রী। ওই গৃহবধূর বাবার বাড়ি একই ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে। প্রায় ৭ মাস আগে মেহেদির সঙ্গে বিয়ে হয়েছিল তার।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, আজ দুপুরে বিউটির শ্বশুরবাড়ির একটি ঘরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি আত্মহত্যা বলে প্রচার করেন। তবে তার বাবা রবিউল ইসলাম অভিযোগ করেন, বিউটিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এদিকে খবর পেয়ে দুপুরেই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পরে বিকেলে গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিউটির স্বামী মেহেদি, শ্বশুর মো. শামসুদ্দিন, শাশুড়ি মজিদা বেগম এবং বিউটির ভাসুর ও তার স্ত্রীকে আসামি করা হয়েছে। আসামিরা যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা বিউটিকে হত্যা করেছেন বলে মামলার এজাহারে দাবি করা হয়েছে। তারা আগে থেকেই বিউটিকে নির্যাতন করতেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ওসি রেজাউল করিম জানান, মামলার পর নিহত বিউটির ভাসুর ও তার স্ত্রী এবং শাশুড়িকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে। তবে তার স্বামী ও শ্বশুর পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি